পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ছবি: ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের বিপুলসংখ্যক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজায় ইমামতি করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দিন রুমি। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। জানাজা নামাজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ভূমিকা ও অবদান দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য হয়ে থাকবে।তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে। গায়েবানা জানাজা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকাবহ ও ধর্মীয় পরিবেশ বিরাজ করে। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়