তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষকের জামিন মঞ্জুর
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরীক রাহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন আদালত মঞ্জুর করেছেন।
রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক স্বপন জানান, তরীক রাহমানকে কটূক্তির অভিযোগে গতকাল ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছিল। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগ থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান গতকাল জানান, শনিবার সকালে শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তরীক রাহমানকে কটূক্তি করছিলেন। সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। গতকাল রাতে গ্রেপ্তারকৃত শিক্ষকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় বিএনপি। তাদের বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার কারণে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সংগত নয়।
দৈনিক বিজয় নিউজ/ ই