টেকনাফের হ্নীলা একাডেমির ৮ ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতে উপজেলা ও জেলাব্যাপী অনবদ্য অবদান রাখা হ্নীলা একাডেমির ৮ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে ঐতিহ্যবাহী হ্নীলা আলফালাহ একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় টেকনাফ উপজেলার ৪র্থ শ্রেণী হ্নীলা ইউনিয়ন পর্যায়ে ৬ টি কেজি স্কুল, ৭ টি প্রাথমিক বিদ্যালয়,ও ১২ টি এবতেদায়ী মাদ্রাসা,ও ৭ম শ্রেণির নিম্ন মাধ্যমিক পর্যায়ে টেকনাফ উপজেলার ১৫ টি স্কুল,ও ১১ টি মাদ্রাসা থেকে সর্বমোট ৩শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে বলে হল সুপারের দায়িত্ব প্রাপ্ত নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু এই তথ্য নিশ্চিত করেছেন। উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া - টেকনাফ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও: নুর আহমদ আনোয়ারী সন্তোষ প্রকাশ করে বলেছেন যারা মেধাবৃত্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার আয়োজন করে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন শিক্ষার মান ও শিক্ষার হার বৃদ্ধির জন্য এসমস্ত মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী। আগামীতে উখিয়া - টেকনাফের হয়ে মহান সংসদে অংশ গ্রহন করতে পারলে আমি একজন শিক্ষক হিসেবে সর্বপ্রথম শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী,বিশিষ্ট শিক্ষানুরাগী মোক্তার আহমদ দল্লাহ,
এসময় পরীক্ষায় পরিদর্শন করেছেন হ্নীলা আলফালাহ একাডেমি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ,অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাঈদ আহমদ তারেক, হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুসসালাম,শাহ মজিদিয়া মাদ্রাসার অধ্যাপক,শহীদুল মোস্তফা খোকন, মূসা কলিম উল্লাহ,ডাঃ আবুবকর আল মামুন, এডভোকেট রশিদুল আলম চৌধূরী,হাফেজ এডভোকেট আব্দুর রহিম,ডাঃ মিমাশা সুলতানা সেমি,বিশিষ্ট শিক্ষানুরাগী ইব্রাহিম খলিল,সমাজ সেবক মুরাদ হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন হ্নীলা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইসমাঈল, বিশিষ্ট নাট্যকার ই, খ,ম,ইসমাঈল সাংবাদিক ছৈয়দ আলম সহ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মুহাম্মদ রফিক, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মাস্টার শব্বির আহমদ দায়িত্ব পালন করেন। হ্নীলা একাডেমির প্রতিষ্ঠাতা আনোয়ার হোছন নয়ন ও একাডেমী সভাপতি মুহাম্মদ ইসমাঈল,সাধারণ সম্পাদক,শরিফুল ইসলাম মন্টি সহ সদস্যদের সার্বিক ব্যবাস্থাপনায় উক্ত পরীক্ষা সম্পন্ন হয়।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক