পীরগাছা উপজেলা কাব ক্যাম্পুরী মরহুম শাহ আব্দুল মান্নান কাব মেলার শুভ উদ্বোধন

পীরগাছা উপজেলা কাব ক্যাম্পুরী মরহুম শাহ আব্দুল মান্নান কাব মেলার শুভ উদ্বোধন
ছবি: আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

“কাবদের একতা, দেশে আসবে সচ্ছতা”—এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলায় ৪র্থ পীরগাছা উপজেলা কাব ক্যাম্পুরী মরহুম শাহ আব্দুল মান্নান কাব মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর), বিকেলে বাংলাদেশ স্কাউটস পীরগাছা উপজেলার ব্যবস্থাপনায় কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাওটানা হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। উদ্বোধনী অনুষ্ঠানে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় এবং বাংলাদেশ স্কাউটস পীরগাছা উপজেলা কমিশনার শাহ মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায়, বাংলাদেশ স্কাউটস এ এল টি জেলা সম্পাদক আব্দুর রহিম, দিনাজপুর অঞ্চলের এডি সৈকত হোসেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ডি আর সি-সিডি আল আমিন রাজা, বাংলাদেশ স্কাউটস এ এল টি সহ-সভাপতি খন্দকার মতিয়ার রহমান এবং বাংলাদেশ স্কাউটস পীরগাছা উপজেলা সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউট আন্দোলন শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে কাব স্কাউটদের ভূমিকা অপরিসীম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান