পার্বতীপুরে মাদক কারবারি গুড্ডু গ্রেফতার!

পার্বতীপুরে মাদক কারবারি গুড্ডু গ্রেফতার!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

পার্বতীপুর থানার বিশেষ অভিযানে ৮০ বোতল FAIRDYL ও ৫৫ বোতল WINCEREX সহ মাদক কারবারি গুড্ডু গ্রেফ*তার! অফিসার ইনচার্জ,পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ ডিসেম্বর ২০২৫ ইং রাত সাড়ে নয় ঘটিকার সময় পার্বতীপুর পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পৌরসভাধীন ১নং ওয়ার্ডের গুলপাড়া কবরস্থানের দক্ষিণ পার্শ্বে অবস্থিত এলাকায় অভিযান মূহুর্তে আসামী শামীম হোসেন গুড্ডুকে(৩৯ গ্রেফতার করেন। গুড্ডুর পিতার নাম ইব্রাহীম হোসেন,সাং-গুলপাড়া,থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর। অভিযান মূহুর্তে তার বসতবাড়ীর শয়ন কক্ষের পার্শ্ববর্তী বাথরুমের দরজার সামনে মাটির নিচে পোঁতা অবস্থায় সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ৮০ বোতল FAIRDYL এবং ৫৫ বোতল WINCEREX উদ্ধার করা হয়।এ সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান