রানীর বন্দরে আল-ইনসাফ পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন!

রানীর বন্দরে আল-ইনসাফ পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গতকাল বুধবার ২৪-১২-২০২৬ইং চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরে আমতলীতে আল-ইনসাফ পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন করেন জনাব ফাতেহা তুজ জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার চিরিরবন্দর, দিনাজপুর। সভাপতি জনাব মোঃ মঈনুল ইসলাম (দুলু)অধ্যক্ষ রাণীরবন্দর মহিলা কলেজ, রাণীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর। বিশেষ অতিথি জনাব মোঃ ফজলে এলাহি, মাধ্যমিক শিক্ষা অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর। শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে সর্বদা নজর রাখতে হবে,নুন্যতম ফি নিতে হবে, শিক্ষকদের শিক্ষার্থীদের সন্তান সূলভ নজরে মমতা দিয়ে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব ফাতেহা তুজ জোহরা বলেন," উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি গর্বিত, "কারন এই এলাকার মানুষ অতি সরল এবং সচেতন, তারা তাদের অজানা বিষয়গুলি জানা’র চেষ্টা করে। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোতে আমাকে এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে এবং সাহায্য করেন। আল-ইনসাফ পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন ও সাফলতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান