নরসিংদীর শিবপুরে ৪টি গরু ডাকাতি
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর মোর এর দক্ষিণ পাশে কামাল পাঠান এর বসত বাড়িতে গতকাল ২২ইং ডিসেম্বর সোমবার গভীর রাতে ১৫/২০ জনের অস্ত্রধারী ডাকাত দল কামাল পাঠানকে হাত পা বেধে তার পালিত ৪ টি গরু যার আনুমানিক মূল্য ১০, ০০০০০ লক্ষ টাকা।এবং ফ্রিজ থেকে মাংস, ২৫কেজি কাটারি চাউল, ২টা জ্যাকেট, একটি সেন্ডেল,, এছাড়া নগদ ১৪, ৫০০টাকা নিয়ে যায়। এব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগের ভিক্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ,কোহিনুর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দ্রুত পাহারার ব্যবস্থা করতে হবে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। ইদানিং শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাদিরচর এলাকায় অপরাধীদের অভয়ারন্য। গত রবিবার ১০. ৩০ মিনিটে ৬/৭ জনের অস্ত্রধারী জয়নাল(৫৭) কে জিম্মী করে তার হাত পা বেধে রাস্তায় ফেলে রেখে বিবারটেক টি নিয়ে যায়। এলাকাবাসীর দাবী, দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্ৰহন করা অতীব জরুরী হয়ে পড়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন