নওগাঁর মান্দা পূজাঘাটি এলাকায় পুকুরে ডুবে বায়েজিদ নামে এক শিশুর মৃত্যু

নওগাঁর মান্দা পূজাঘাটি এলাকায় পুকুরে ডুবে বায়েজিদ নামে এক শিশুর মৃত্যু
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুকুরে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পূজাঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ হোসেন সৈয়দপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আছে। শিশুটি নানার বাড়ির উঠানে খেলতেছিল। খেলতে খেলতে বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠে। দ্রুত উদ্ধার করে শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার