খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে গুলি করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এ হামলা ঘটে।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক ছিলেন। আসন্ন এক বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতিতে তিনি ব্যস্ত ছিলেন।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে গুলি করলে স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরবর্তীতে মাথার সিটি স্ক্যানের জন্য তাকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়। হামলাটি সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায় সংঘটিত হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
দৈনিক বিজয় নিউজ/ আজিজুল হক