ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিক।
সকাল থেকেই লক্ষাধিক মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন এলাকায় সমবেত হতে শুরু করেন। নিরাপত্তা আর্চওয়ে দিয়ে প্রবেশ করে তারা নির্দিষ্ট স্থানে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দক্ষিণ প্লাজায় পৌঁছালে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত হন।
তাঁর সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন।
জানাজা স্থল ও এর চারপাশের বিশাল এলাকা লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ