শরিফ ওসমান হাদির মৃত্যুতে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার ঘুঘরাতলী ও গ্রামীণ শহর রাণীরবন্দরে ছাত্র-জনতার ডাকে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশর শুরুতে উপজেলার গ্রামাঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল উপজেলার ঘুঘরাতলী ও গ্রামীণ শহর রাণীরবন্দরে একত্রিত হয় এবং বিশাল বিক্ষোভ মিছিলে পরিণত হয়। বিক্ষোভকারীরা ‘আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এবং ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’সহ বিভিন্ন প্রতিবাদী শ্লোাগান দেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মূখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বক্তারা আরও জানান, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এ বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভায় শাইখ মো. শফিকুল ইসলাম, মো. আব্দুস সবুর, মো. জোবায়দুর রহমান, মোঃ ওমর ফারুক, শাহিনুর ইসলাম, সোহেল সাজ্জাদ, সৈকত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান