পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃ ক বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজন চোরাকারবারি আটক
দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
১৮ ডিসেম্বর ৪টা ৩০ মিনিটে শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তোহরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রসপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন— শ্রী কার্তিক (১৮), পিতা: শ্রী স্বপন রায়, গ্রাম: সেখাহাটি, পোস্ট: বীরগ্রাম এবং সুফল রায় (২২), পিতা: শ্রী বৈদ্যনাথ, গ্রাম: টুগাহাট, পোস্ট: আগ্রাদ্বিগুন। উভয়েই ধামইরহাট থানা এলাকার বাসিন্দা এবং নওগাঁ জেলার অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৯১,৪০০ (এক লাখ একানব্বই হাজার চারশত) টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ আসামিদের থানায় জমা দেওয়া হয়েছে । এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল প্রকার চোরাচালান কার্যক্রম রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম