নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং; দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং; দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

রাজধানীর পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ তথ্য জানাতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম বিদেশি প্রতিনিধিদের বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক প্রেরণের আমন্ত্রণ জানিয়েছে। পর্যবেক্ষকরা এলে তাঁদের স্বাগত জানাবে ইসি।

তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় পূর্ণ সচেতন ও প্রস্তুত রয়েছেন। এছাড়া দূতাবাসগুলোর নিজস্ব নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করা হয় বিদেশি কূটনীতিকদের। ব্রিফিংয়ে প্রায় ৪০ জন কূটনীতিক অংশ নেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনীতিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতেই এ সভার আয়োজন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ ই