ঢাকায় হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে টমি মিয়াহ’র সিগনেচার ফুড প্রদর্শনী : বগুড়ায় কুকিং প্রশিক্ষণের আগ্রহ।

ঢাকায় হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে টমি মিয়াহ’র সিগনেচার ফুড প্রদর্শনী : বগুড়ায় কুকিং প্রশিক্ষণের আগ্রহ।
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

ইংল্যান্ডের রানীর ব্যক্তিগত কুক হিসেবে খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়াহ, এমবিই সম্প্রতি লন্ডন থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকার বনানীতে অবস্থিত Hospitality Management Institute তে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টমি মিয়াহ তাঁর নিজস্ব রন্ধনশৈলীর অনন্য নিদর্শন হিসেবে সাতটি বিশেষ ফুড রেসিপি পরিবেশন করেন, যা তাঁর সিগনেচার আইটেম হিসেবে পরিচিত। দেশি ও আন্তর্জাতিক স্বাদের সমন্বয়ে প্রস্তুত এসব খাবার উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। উক্ত অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা আজিজুল হাকিম। এছাড়াও বিশিষ্ট সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান পল্টু, টিএমএসএস-এর আজীবন সদস্য ও উপদেষ্টা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান এবং পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ট্রাস্টি বোর্ড সদস্য, টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন ও নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান'র এক পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়াহ, এমবিই টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পরস্পরের মধ্যে কুশল বিনিময়ের পরে দুজনের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় তিনি বগুড়ায় অবস্থিত টিএমএসএস পপরিচালিত ফাইভ স্টার হোটেল মম ইন হোটেল এন্ড রিসোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক মানের বৈচিত্র্যময় কুকিং প্রশিক্ষণ প্রদান করার আগ্রহ ও অভিমত ব্যক্ত করেন। টমি মিয়াহ বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে হসপিটালিটি ও রন্ধনশিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের গাইডলাইন প্রদান করা গেলে এই খাত বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। আলোচনায় এমন আগ্রহ ব্যক্ত করায় তাকে টিএমএসএস'র পক্ষ থেকে ডক্টর হোসনে আরা বেগম অভিনন্দন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি হসপিটালিটি ও পর্যটন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান