ঢাকার মিরপুরে টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকার মিরপুরে টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, প্রখ্যাত নারী সংগঠক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, টিএমএসএস'র স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত, মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার মিরপুরের কাজীপাড়ায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প ও টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ঢাকা-১৫ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম খাঁন মিল্টন। তিনি টিএমএসএস-এর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে তিনি টিএমএসএস-এর পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ চৌধুরী হাসান, দুইবারের জনতার কাউন্সিলর ও সাবেক সদস্য, বিএনপি, ঢাকা মহানগর উত্তর এবং কবির হোসেন মিল্টন, সভাপতি, পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতি প্রমূখ। অতিথিগন তাদের বক্তব্যে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় টিএমএসএস-এর অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় অনুষ্ঠানে আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিবাদন জানান ও এলাকার রোগীদের স্বাস্থ্যসচেতনতা ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে টিএমএসএস-এর চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, টিএমএসএস সবসময় মানবিক মূল্যবোধকে সামনে রেখে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অনুষ্ঠানে টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের কর্মকর্তা, টিএমএসএস এর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী সচিবালয়ের পরিচালক ফাতেমা খাতুন রিমা।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান