রাণীরবন্দর এলাকায় নিরীহ সাংবাদিক ফজলুর রহমানকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকায় নিরীহ সাংবাদিক ফজলুর রহমানকে পরিকল্পিতভাবে ফাঁসানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,১৪-১১-২৫ ইং শুক্রবার বেলা প্রায় ১২ঘটিকার সময় রানীরবন্দর সুইহারী বাজারে উনাকে কতিপয় যুবক আটক করে এবং বেদম মা-র ফিট করে এবং জর্দ্দার কৌটায় লাল টেপ পেঁচিয়ে কৃত্রিম “ক*ক*টেল” বানিয়ে সাংবাদিক ফজলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও জনরোষ সৃষ্টি করার গভীর ষ*ড়*যন্ত্র করে। পরিকল্পনা অনুযায়ী এলাকায় উত্তেজনা ছড়িয়ে মব তৈরির পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সত্য খুব বেশিক্ষণ চাপা থাকে না— চিরিরবন্দর থানার ওসি সরেজমিনে পরীক্ষা করে নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া কৌটাগুলো কোনোভাবেই ককটেল নয়। বিষয়টিকে তিনি গুরুত্বের সাথে দেখছেন বলে সংবাদকর্মীদের জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান