দিনাজপুরে ব্যাটারি চালিত যানবাহন নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পৌরসভায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিশেষ মতবিনিময় সভা"দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়,সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ দিনাজপুর পৌরসভায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, অটো রিক্সা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যানবাহন। এটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহজ,দ্রুত ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে বিবেচিত। তবে বর্তমানে অটো রিক্সার সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে,যার ফলে শহরে যানজট ও জনদুর্ভোগ বেড়েছে। অতএব, আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো—এই যানবাহনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে জনদুর্ভোগ কমানো। এর জন্য পুলিশ,প্রশাসন, যাত্রীরা এবং যানবাহন চালক সকলকে মিলিতভাবে সচেতন হয়ে, যানবাহনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে,যাতে অটো রিক্সা সুবিধা দানকারী হিসেবে থাকে এবং শহরে চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান