শৈশব স্বপ - এস এম মনিরুজ্জামান আকাশ

শৈশব স্বপ - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

শৈশব স্বপ - এস এম মনিরুজ্জামান আকাশ

শৈশবে স্বপ্ন ছিলো বড় ডাক্তার হবো-
পিতামহের পদাংক করে অনুসরণ অন্তরে,
স্বকর্মে সকলের ভালোবাসা ও দোওয়া পাবো-
সেবা শ্রুশ্রসা করে দেবো জীবন পার করে...

হতে পারিনি বড় ডাক্তার!পিতৃপদাংক করে অনুসরণ-
হয়েছি বাবার মত প্রিয় ডাক্তার প্রয়োজনে এখন,
স্বপ্ন গুলি এবং বাস্তবতা শুধু নিভৃতে আমাকে-
পথ দেখায় সব সুখ কী পাওয়ার মাঝে থাকে ?

আমি তৃপ্ততায় গর্ব বোধ করি তখন-
আমার হাতে ব্যাগ থাকে; চিকিৎসা করি যখন,
ভুলে যাই না পাওয়ার ব্যথা টুকু স্বমূলে-
ছোট ডাক্তার হয়েও সেবার সুযোগ পেয়েছি বলে!

আমার ডাক্তার হবার মত সার্বিক সঙ্গতি ছিলো-
শুধু ছিলোনা আর্থিক সামর্থ্য ও কিঞ্চিত সুবুদ্ধি,
মননে-মানসে অদম্য মনোবল ধৈর্য্যও ছিলো-
সামান্যতম ভূলে করি আজ আজন্ম আত্মশুদ্ধি !

করি সাধনা মানুষের মন জয়ে দিবা-রাত্রি সেবা-
বুঝে লোকে কেউ করে আশির্বাদ বা অভিষাপ,
পাই বা না পাই অর্থ কড়ি ভাবিনা দেবে কেবা-
হয় কখনো পাপ আবার কখনো হয় যে মাফ !

স্বপ্ন পূর্ণ হোক বা না হোক হতে চাই ভালোবাসায় ধন্য-
বুঝি আমার জন্ম হয়েছে শুধু সেবা করার জন্য,
সেবা করবো আমরণ এ প্রার্থনা খোদা'র প্রতি-
পারি যেনো করতে মানব সেবা প্রভূ দিও এ সঙ্গতি...

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ