মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েলের তথ্যে পুলিশের অভিযানে অবরোধ কর্মসুচী পন্ড

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েলের তথ্যে পুলিশের অভিযানে অবরোধ কর্মসুচী পন্ড
ছবিঃ এম

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

ব্যক্তিগত দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের জেরে মির্জাগঞ্জে আলোচনায় এসেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল । জানা গেছে, নিজ দলের নেতা-কর্মীদের কার্যক্রমের তথ্য তিনি থানায় জানিয়ে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মির্জাগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব ও তার অনুসারীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও অবরোধের প্রস্তুতি নিচ্ছিলেন। মিছিল সংক্রান্ত নির্দেশনা তিনি নিজের অনুসারীদের উদ্দেশ্যে একটি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, ঐ গ্রুপের সদস্য ছিলেন জুয়েল তিনি কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও রেকর্ড করে তা বিএনপি নেতাদের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে সেই সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে রাকিবের  বাড়িতে যায়। তবে তাকে না পেয়ে পুলিশ তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে এবং হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, উক্ত মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকা বেশ কয়েকজন নেতাকর্মীকেও পুলিশ খুঁজছে বলে জানা গেছে। দলীয় মহলে এখন প্রশ্ন উঠেছে—নিজ দলের সাথেই কেন এমন “গাদ্দারি” করলেন সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল।এটি কি কেবল গ্রুপিংয়ের ফল, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? নীজ দলের নেতা জুয়েলের এমন ঘাতকতার ফলে পুলিশের হয়রানির শিকার হচ্ছেন সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রাকিব মৃধা।

দৈনিক বিজয় নিউজ/ এম