"শোক সংবাদ" আদাবাড়িয়া ইউনিয়নে মোঃ আনিস তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া

ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের বড় ছেলে মোঃ আনিস তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর। মৃত্যুর সংবাদে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। মরহুমের মা মোসাঃ আলেয়া বেগম বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আদাবাড়িয়া গ্রামের মৃত চান মিয়া তালুকদারের স্ত্রী। তিনি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে আলেয়া বেগম আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে এখন কর্মরত রয়েছেন বলে জানা গেছে, আনিস তালুকদারের ছোট ভাই মোঃ আলমাস তালুকদার বড় ভাইয়ের মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও স্থানীয় জনগণ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা নামাজ ও দাফনের সময় পারিবারিকভাবে নির্ধারিত হবে বলে জানা গেছে। আদাবাড়িয়া ইউনিয়নে এই অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া মহান আল্লাহ তায়ালা মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন— আমিন।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন