কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের গণসংযোগ ও মতবিনিময়
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন সোমবার (১০ নভেম্বর-২৫) সকাল থেকে কেশবপুর শহরের ট্রাক টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের ভোট চেয়ে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সাবেক ছাত্রনেতা ও কেশবপুর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ