টিএমএসএস-এর আজীবন সদস্য, সাবেক উপ-নির্বাহী পরিচালক মো: বজলুর রহমানের মৃত্যুতে ড. হোসনে আরা বেগম ও টিএমএসএস পরিবার গভীর শোকাহত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আজীবন সদস্য, সাবেক উপ-নির্বাহী পরিচালক ও টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি এর নির্বাহী কর্মকর্তা মোঃ বজলুর রহমান ১০ নভেম্বর সোমবার ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে গত কয়েকদিন যাবৎ টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অদ্য ১০ নভেম্বর সোমবার দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মোঃ বজলুর রহমান ছিলেন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও টিএমএসএসের হিতৈষী ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত সহজ সরল ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি সমাজের বৈষম্য দূরীকরণ, ন্যায় ও ন্যায্যতা স্থাপনে কঠিন কণ্ঠস্বর ও টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী, কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষীদের গভীর শোকের মধ্যে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি টিএমএসএস পরিবারের সকলেই গভীরভাবে শোকাহত।
মোঃ বজলুল রহমান'র মৃত্যুতে ড. হোসনে-আরা বেগম শোকাহত চিত্তে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন। ড. হোসনে-আরা বেগম আরও বলেন, মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিল। তিনি মা-বাবাহারা সকল মানুষদের মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ, তাঁদের আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, টিএমএসএসের চেয়ারপার্সন গুলনাহার পারভীন, বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির পরীক্ষা নিয়ন্ত্রক বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস এর অঙ্গ সংগঠন বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক, বর্তমান তরুণ প্রজন্মের অহংকার টিএম আলী হায়দার, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিত্তরঞ্জন মিশ্র, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-৩ লায়ন মোঃ সোহরাব আলী খান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, টিএমএসএস'র সকল উপদেষ্টা, পরিচালনা পর্ষদ সদস্য, সকল ডোমেইন, ভেঞ্চার প্রধান, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মেডিক্যাল কলেজের শিক্ষক ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমানসহ অন্য সচিবগন, পাবনা থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, টিএমএসএস কর্মকর্তা মোঃ শাফি পারভেজ, মোঃ রাজু আহমেদ প্রমূখ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহ কাছে দোয়া কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান