রাজশাহী পবা উপজেলার নওহাটায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত

রাজশাহী পবা উপজেলার নওহাটায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত
ছবি: মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জনপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনে নেতৃত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন, প্রধান বক্তা ছিলেন আবু সুফিয়ান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, সাবেক সভাপতি (৯ টা পর্ব), ও মামুন সরকার জেড, সাবেক সাধারণ সম্পাদক, নওহাটা পৌর বিএনপি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সাব্বির রহমান নহাটা পৌরসভা ছাত্রদল, উপস্থিত ছিলেন ছাত্রনেতা মিজানুর রহমান মিলন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোঃ শরিফুর রহমান শরীফ, ইফতেখারুল ইসলাম বনি, রিয়াদ, রহমত, সাজু, আবু সাঈদ, রনি, সাব্বির রহমান (সদস্য, নওহাটা পৌরসভা ছাত্রদল), অরন্য (সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড ছাত্রদল), মোঃ শান্ত (সভাপতি, ১নং ওয়ার্ড), মোঃ ফয়সাল (সভাপতি, ২নং ওয়ার্ড), মোঃ লিখন (সভাপতি, ৩নং ওয়ার্ড), মোঃ মুস্তাকিম (সভাপতি, ৪নং ওয়ার্ড), মোঃ তৌহিদ (সিনিয়র সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড), অরিন (সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড), নুরতাজ (সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড), এবং আরাফাত (প্রচার সম্পাদক, ৭নং ওয়ার্ড)। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি, সদস্য শুভ ও সাইফ, এবং ছাত্রনেতা রাসিক, রাতুল, বাধন, আকাশ প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রনেতারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাব্বির রহমান, সদস্য, নওহাটা পৌরসভা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন