বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের গোপালপুর ইউনিয়ন পরিষদের সামনে বুধবার (২৯ অক্টোবর) রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নি*হত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোজাহারুল ইসলাম (বয়স আনুমানিক ৫০), তিনি বোচাগঞ্জ উপজেলার বাড়েয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নি*হত হন। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার জুরে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান