বিসিক দিনাজপুরে “বর্জ্য নিঃসরণের পরিবেশের উপর প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক সেমিনারে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

বিসিক দিনাজপুরে “বর্জ্য নিঃসরণের পরিবেশের উপর প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক সেমিনারে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

২৯ অক্টোবর ২০২৫ খ্রি. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), দিনাজপুর এর উদ্যোগে “হালকা প্রক্রিয়াজাত শিল্পের উৎপাদন ব্যবহারে কাঁচামাল অথবা নিঃসৃত বর্জ্য নিঃসরণের পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ কার্যাবলী” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃমারুফাত হুসাইন মহোদয়। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, শিল্পোন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিল্প প্রতিষ্ঠানসমূহে উৎপাদন কার্যক্রমের সময় যে বর্জ্য বা নিঃসরণ সৃষ্টি হয়, তা যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। দিনাজপুরের বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সম্প্রসারণ প্রকল্প’-(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এবং সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অশীম কুমার মালাকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তপন কুমার রায়। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: শাহ আলম,বিএডিসি এর উপ-পরিচালক মো: মজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম। এছাড়াও পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বীরগঞ্জ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের পাটচাষী রাজ কিশোর বলেন,নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা হলে পাট চাষে আগ্রহ বেড়ে যাবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান