তুমি নওতো আপনার - এস এম মনিরুজ্জামান আকাশ

তুমি নওতো আপনার - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তুমি নওতো আপনার - এস এম মনিরুজ্জামান আকাশ

বিচিত্র পৃথিবী ও পৃথিবীর মানুষ-
সবাই ভাবে আপনাকে আপন করে,
কেউতো ভাবেনা কখনও নিজেকে ফানুস-
ভাবেনা সবাই আবার নিজেকে আপনার তরে।

আছে বিচিত্র কিছু মানুষ যারা চিরকাল-
বিলায় আপনাকে জাতি দেশের তরে,
থাকেনা তাদের কর্মক্ষেত্র সকাল-বিকাল-
থাকতে পারেনা তারা বসে আপনার ঘরে।

গুণ ও মান বিচার বিশ্লেষনে লোকে-
যাচাই-বাছাই করে স্বভাব প্রকৃতি,
চাকচিক্যে আজ প্রাধান্য দেয় ঝোকে-
মুল্যায়ন পায়না হায় বিমূর্ত নন্দিত স্মৃতি।

যে বিলায় অকাতরে আপনার সময়-
দেখতে লোকের মুখে-চোখে সদা হাসি,
করি কি তার জন্য প্রদর্শন একটু প্রণয়-
বলি কি কভুও তাকে! তোমায় ভালবাসি।

প্রজ্ঞা-মেধা প্রতিভার দিতে একটু মুল্য-
ভাবিনা কখনো ভাবনায় নির্জনে বসে,
করি কেবলই স্বার্থেই স্বার্থের সাথে তুল্য-
কখনো নয়তো মানুষ নিজের অবশেষে.....

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ