কেশবপুরে পুলিশের ইউনিফর্ম, গাজা ও দেশীয় অস্ত্র-সহ গ্রেফতার-১

কেশবপুরে পুলিশের ইউনিফর্ম, গাজা ও  দেশীয় অস্ত্র-সহ গ্রেফতার-১
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের ইউনিফর্ম, ৮০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র-সহ আজমল হোসেন শুভ (৩১)-কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর-২৫) রাতে পৌর শহরের বাক্সপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আক্তার হোসেন নুনুর ছেলে। সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৯।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ