২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের ৫ দফার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের ৫ দফার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

২৮ অক্টোবর আওয়ামী হায়েনাদের লগী -বৈঠার তাণ্ডব ও ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর ও সদর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখেন অধ্যক্ষ আনিসুর রহমান। জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম। দিনাজপুর সদর উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার সেক্রেটারি সিরাজুস সালেহীন, সদর উপজেলা শাখার আমির মোঃ মেহেরাব হোসেন প্রমুখ।
দাবিসমূহ হলো-
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান