মনোহরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার একদুরিয়া ইউনিয়নের কোচের চর কামরুল মোল্লা নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান। অভিযানে চিকিৎসকের স্যাম্পল বিক্রির জন্য নয় এমন ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন ওষুধ বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম