রাজশাহী মোহনপুরে ‘নিরাপদ সড়ক চাই’ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী মোহনপুরে ‘নিরাপদ সড়ক চাই’  র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় “নিরাপদ সড়ক চাই — We Demand Safe Road” শীর্ষক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোহনপুর উপজেলার, প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নির্মাণ, সচেতন চালক তৈরি, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা সুলতানা। তিনি বলেন,

“নিরাপদ সড়ক শুধু সরকারের উদ্যোগে সম্ভব নয়—প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই দুর্ঘটনা রোধের মূল চাবিকাঠি। চালক, পথচারী, অভিভাবক—সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে, তাহলেই আমরা দুর্ঘটনামুক্ত মোহনপুর গড়ে তুলতে পারব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা শিক্ষা অফিসার আঃ মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

ওসি তার বক্তব্যে বলেন, দুর্ঘটনার মূল কারণ হলো অতি গতিতে গাড়ি চালানো ও আইন অমান্য করা। আমরা নিয়মিত ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” এসময় বাকশিমইল ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “আমরাই গড়ব নিরাপদ সড়ক” স্লোগান দেন। দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। শেষে সমবেত সবাই এক কণ্ঠে শপথ নেন আমরাই গড়ব নিরাপদ সড়ক — জীবন হোক সুরক্ষিত, দেশ হোক দুর্ঘটনামুক্ত।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন