গলাচিপার গোলখালী ইউনিয়নে প্রজনন মৌসুমে জেলেদের মাঝে চাল বিতরণ
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিজিএফ (VGF) এর চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১,২৯০ জন নিবন্ধিত জেলের মাঝে জন প্রতি ২৫ কেজি করে মোট ৩২ টন ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রমিজ উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, মহিলা সদস্য, চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুশৃঙ্খল পরিবেশে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের এ ধরনের উদ্যোগে মৌসুমি নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলেরা পরিবার-পরিজন নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবেন। স্থানীয় জেলেরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন