ঝালকাঠিতে ছাত্রশিবিরের উপ-শাখা সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে ছাত্রশিবিরের উপ-শাখা সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আরিফ মাহমুদ

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাতি জেলায় ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ঝালকাঠি জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “উপশাখা দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টায় ঝালকাঠি ফাতেমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার নায়েবে আমীর অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম, জামায়াতের জেলা সেক্রেটারি ফরিদুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা নাজমুল হাসান ও এম সায়েম এবং পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু। ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন উপশাখার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আরিফ মাহমুদ