পাবিপ্রবি প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চব্বিশের অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হচ্ছে। রবিবার (১৯ অক্টোবর) প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হবে। গত ১৬ অক্টোবর পাবিপ্রবির প্রেসক্লাবের তিন বছর পূর্তি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবেই এই সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সহ সাংবাদিক অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়