ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ: গরুর মাংস কেনায় সতর্ক থাকার আহ্বান

ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ: গরুর মাংস কেনায় সতর্ক থাকার আহ্বান
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ অ্যানথ্রাক্স রোগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে গরুর মাংস ক্রয়-বিক্রয় নিয়ে সতর্কতা দেখা দিয়েছে সর্বত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে প্রথম শনাক্ত হওয়া এই রোগ এখন ঠাকুরগাঁওয়েও ছড়িয়ে পড়েছে। ফলে জেলার বিভিন্ন পশুহাটে ক্রয়-বিক্রয় কার্যক্রমে মন্দা দেখা দিয়েছে। অনেক খামারি ও ব্যবসায়ী এখন গরু বিক্রিতে অনীহা প্রকাশ করছেন। এদিকে শহর ও গ্রামের কসাইখানাগুলোতে যত্রতত্রভাবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, অ্যানথ্রাক্স মূলত একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যা পশুর শরীর থেকে মানুষের দেহে ছড়াতে পারে। তাই আক্রান্ত বা সন্দেহভাজন পশু জবাই করা ও মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। প্রাণিসম্পদ বিভাগ ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় টিকা কার্যক্রম জোরদার করেছে এবং জনগণকে গরুর মাংস কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম