দিনাজপুরের খানসামায় শ্যামলী রানী দাস (২২) নামে এক গৃহবধূর মৃ*ত্যু!

দিনাজপুরের খানসামায় শ্যামলী রানী দাস (২২) নামে এক গৃহবধূর মৃ*ত্যু!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

পরিবার সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের নীল কুমার দাসের মেয়ে শ্যামলী রানী দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় জেলেপাড়া এলাকার শশধর চন্দ্র দাসের ছেলে মিলন চন্দ্র দাসের। পরবর্তীতে প্রেমের সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা রংপুর নোটারি পাবলিকের মাধ্যমে গত ১২ মার্চ মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে পারিবারিকভাবে মীমাংসা করে ধর্মীয় নিয়ম অনুযায়ী শ্যামলী রানী দাস স্বামীর বাড়িতে যান। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মিলন চন্দ্র দাসের নির্যাতনের শিকার হতে থাকেন বলে অভিযোগ পরিবারের। গত ১২ আগস্ট স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে পরদিন রাতে শ্যামলী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা করেন বলে জানায় স্বামীর পরিবার। পরে তাকে উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৭টার দিকে তিনি মা*রা যান। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলমান আছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান