শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে।
বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ১৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ ই