পাবনায় দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক মিলন এর ছেলে আবির আর নেই

পাবনায় দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক মিলন এর ছেলে আবির আর নেই
ছবিঃ  এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির আর নেই। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরার দেশে চলে গেল আবির। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য ২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ'র নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় আবির। তাকে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকায়। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল আবির। অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল সকলের প্রিয় আবির।

শনিবার সকাল ১০:৩০ মিনিটে মধ্যশালিখা জামে মসজিদে আবিরের জানাজা অনুষ্ঠিত হবে। আবিরের বাবা-মা সহ পরিবারকে এই শোক সইবার শক্তি দেবার জন্য উপস্থিত সকলে দোয়া করেন। আবিরের মৃত্যুতে দৈনিক বিজয় নিউজ এর পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ