রানীরবন্দর দরগাহ্পাড় বায়তুল হামদ জামে মসজিদ - এর সম্প্রসারণ ও পুনঃ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
উপজেলার রাণীরবন্দরে শুক্রবার জুম্মা নামাজের পর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে "বায়তুল হামদ জামে মসজিদের" সম্মানিত সভাপতি মোঃ গোলাম আজম পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সেক্রেটারি জনাব মোঃ আতিকুল ইসলাম। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। দিনাজপু -৪ (চিরিরবন্দর খানসামা) আসনের মাননীয় সাবেক জাতীয় সংসদ সদস্য। ও অত্র মসজিদের সকল মুসল্লী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান