নাইক্ষ্যংছড়ি'র জারুলিয়াছড়ি বিজিবি'র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি'র জারুলিয়াছড়ি বিজিবি'র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলকায় অভিযান পরিচালনা করে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান,“মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় থাকে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি