এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের মোঃ জহিরুল কাইয়ুমের অভিনন্দন

এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের মোঃ জহিরুল কাইয়ুমের অভিনন্দন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচংয়ের কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ভাই ভাই সেনেটারীর স্বত্বাধিকারী, ভারেল্লা উত্তর ইউনিয়ন জামায়াত নেতা ও তরুণ সমাজসেবক মোঃ জহিরুল কাইয়ুম।

তিনি বলেন, “শুধু এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই শিক্ষাজীবনের লক্ষ্য পূর্ণ হয় না। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা ও গুরুজনদের সম্মান করা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কর্ণধার।”

এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি যারা এবার অকৃতকার্য হয়েছে, তাদের ভবিষ্যতের জন্য আরও মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মোঃ জহিরুল কাইয়ুম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ