সিলেট টিএমএসএস'র ত্রৈমাসিক কার্য-অগ্রগ্রতি ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত।

সিলেট টিএমএসএস'র ত্রৈমাসিক কার্য-অগ্রগ্রতি ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত।
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস নিয়ন্ত্রিত অপারেশন-৭ ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক প্রথম কোয়ার্টারের লক্ষ্য মাত্রার বিপরীতে অর্জন, বিশ্লেষন ও দ্বিতীয় কোয়ার্টারের পরিকল্পনা, বাস্তবায়ন এবং কর্ম কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের চন্ডিপুল শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে ১৩ অক্টোবর সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস'র সিলেট ডোমেইনে কর্মরত শাখা প্রধান, রিজিওন প্রধান ও জোন প্রধানগন এ সভায় অংশ গ্রহণ করেন। টিএমএসএস এর সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক ওয়াকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সেক্টর প্রধান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন, নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই।

তিনি তরুণদের নতুন উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সেই মোতাবেক কাজ করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন, নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার পরামর্শ দেন। তিনি খেলাপী ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় এবং নতুন নতুন প্রকল্পে ঋণ বিতরণ জোরদার করণের আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য দেন ও ডোমেইনের সার্বিক কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক ওয়াকিল আহমেদ। তিনি তার বক্তব্যে বিগত সময়ের সিলেট ডোমেইনের ত্রৈমাসিক কার্য অগ্রগতি, কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী দিনের নানা কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও অপা: এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান প্রমূখ বক্তব্য দেন। টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি টিএমসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান।অপারেশন এন্ড আইটি পরিচালক মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। তিনি টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সমাজের সুবিধা বঞ্চিত তৃর্ণমূল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। সভায় মৌলভীবাজার জোন প্রধান মোঃ রফিকুল ইসলাম, সিলেট জোন প্রধান মোঃ সেলিম রেজা, সুনামগঞ্জ জোন প্রধান মোঃ মোঃ আবুল হাশেম, হবিগঞ্জ জোন প্রধান মোঃ শাহানুর আলম ও বিয়ানীবাজার জোন প্রধান মোঃ আজিজুল হক তাদের নিজ, নিজ জোনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। সিলেট ডোমেইনের, ১৫টি রিজিওনের, রিজিওন প্রধান, ৮৯টি শাখার, শাখা প্রধান এবং ৫টি জোনের, জোন প্রধান সহ সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন এ সভায় অংশ নেয়, যা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মকর্তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় সভাকে আরও সমৃদ্ধ করেছে। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা ডোমেইন কার্যক্রমে নতুন, নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন।

সমাপনীতে অংশ গ্রহণকারীরা বলেন, এই সভাটি তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পারে। এই সভাটি হেম গ্র্যান্ড সেক্টরের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে। এ সময় টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব মেহেদী আল পারভেজ ও হিসাব কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সস্থায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় টিএমএসএসের পক্ষ থেকে ৮ জন শাখা প্রধান ও ৪ জন রিজিওন প্রধানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস'র সিলেট জোনের জোন প্রধান মোঃ সেলিম রেজা।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান