মনে পড়ে তাহারে মনে - এস এম মনিরুজ্জামান আকাশ

মনে পড়ে তাহারে মনে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

মনে পড়ে তাহারে মনে - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

তাহারেই পড়ে মনে স্মৃতির সন্ধিক্ষনে অথবা আমার
ডায়রীর ছেড়া পাতায়-
সে যে রয়েছে এখনো অগোছালো মনের অযত্নে অবহেলায় থাকা বারান্দায়।
তার সাথে আর আমার হয়না দেখা কতকাল জানি
নিদারুণ নিরাগ্রহে অবজ্ঞায়-
হয়তো সরল মন কভুও কখনো আচমকা তার সাক্ষাতে কিছু বলতে থাকে যে অপেক্ষায়।

সে যে ছিলো চিত্ত জুড়ে আমার অনুপ্রেরণার বাতিঘর কখনোও বা বাঁশের সাঁকোয় মনোবল-
কখনোও বা বৃষ্টিতে ছাতা, কখনোও বা জরাগ্রস্ত শরীরে এতটুকু পরম যত্নের শীতল আঁচল,
সে যে ছিলো অনুভূতির চাদরে মোড়ানো উঞ্চ সকাল, পৌষের রাতে শীতবস্ত্র বিশেষনে-
হাজারোও কাজের ব্যতিব্যস্ততায় আজ কেন জানি মনে পড়ে তাহারেই পড়ে মনে!

তাহার মাঝে দেখতাম এক মহিয়সী ললনা, কভুও মমতাময়ী বাংলার সুকন্যা বা গৃহিনী-
ভাবতাম শৈশবে! হলে বড় যৌবনে জয় করে তার মন করবো তারে এ হৃদয়ের রানী,
উভয়ের মাঝে গেছে সময় বয়ে, পথও প্রবাহিত হয়ে গন্ডি পেরিয়ে সড়ক থেকে মহাসড়কে-
রুটি রুজির তাগিদ আমায় করেছে বিচ্ছিন্ন! বাস্তবতা দিয়েছে উপহার বেনারসি তাকে!

ইচ্ছে হলেও আর সঙ্গ দেয়না সময়, সাধ ও সাধ্যের ঘটাতে সমন্বয় তাহার মুখোচ্ছবি দর্শনে-
শত তৃঞ্চায়ও বলতে পারিনা মানস প্রিয়ার চোখের ভাষা বড়ই মায়াবী হৃদয়ের উচ্চারণে,
আদি থেকে ইতি অবধি ভুলতে গিয়ে ভাগ্য সুপ্রসন্ন হয়নি আসে সে বসে হৃদয়ের কোন-
ভুলতে গিয়ে চাই যেতে ভুলে, জানিনা কেনো তবুও কেনো মনে পড়ে তাহারে মন !

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ