ঢাকায় সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের তত্ত্বাবধানে “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” শীর্ষক অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ১৩ অক্টোবর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ জোনের অঙ্গীভূত আনসার সদস্যরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ঢাকা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম ও বাহিনীর অন্যান্য উর্ধতন কর্মকর্তাগন।অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিচালক অঙ্গীভূত আনসার সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণা দায়ক ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা করেন।
তাঁর বক্তব্যে উঠে আসে অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন সদর দপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে বিতরণের কার্যক্রম বাস্তবায়ন, আনসার গার্ড সংখ্যা বৃদ্ধির উদ্যোগ, এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার থেকে লভ্যাংশ প্রাপ্তির সুবিধা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো। এসব উদ্যোগ, তিনি উল্লেখ করেন, বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বক্তব্য শেষে শুরু হয় বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সংগীত ও সুরের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। উপস্থিত সবাই উৎসাহ ও আনন্দে অনুষ্ঠানটি উপভোগ করেন। উপস্থিত অঙ্গীভূত আনসার সদস্যদের পরিবেশনা এই অনুষ্ঠানকে করে তুলে আরোও উপভোগ্য। বাহিনীর অঙ্গীভূত আনসার সদসদের কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে মহাপরিচালক এর একান্ত ইচ্ছা ও সার্বিক দিক নির্দেশনা সারাদেশে এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এই ধরণের বিনোদন মূলক কর্মকাণ্ড পরিচালনার ফলে আনসার সদস্যদের মানসিক প্রশান্তির পাশাপাশি মনোবল বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পারিক সম্পর্ক আরোও সুদৃঢ় হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান