ভালোবেসে ছিলাম একজনকে
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
ভালোবেসে ছিলাম একজনকে
একজনকে ভালোবেসেছিলাম বড্ড বেশি জীবনে-
মায়া মমতায় কাব্য গুনে সে অনন্যা প্রজ্ঞাবতী,
তার বিরহ এখনও জমে কাব্যে ক্ষনে-অক্ষনে-
একাকীত্বে জাগে তার কথা মধুময় কত স্মৃতি !
কুমারী সে প্রথমা নারী ভালোবাসার বানে-
কত কবিতা গল্প গান লিখি আজ তার ধ্যানে...
কত কথা বলতো সে আমায় চোখে কানে-
আমি বিমূর্ত হয়ে তাকে ডাকতাম জান !
বলতো কথা ভালোবাসার প্রিয় মোবাইল ফোনে-
সত্যিই আমি হতবাক হতাম সঁপে মন-প্রাণ ।
সে অসহায়ত্বে এক আবদ্ধ গুনী ললনা-
আমার চোখে পাইনি কোথাও তার তুলনা...
কালক্রমে সে আসে এ কোমল হৃদয় দেশে-
অবিরাম অবারিত ভালোবাসায় ধন্য এ মন,
সে আজ অনেক দুরে পর কে ভালোবেসে-
ভাবি! এখন নিঃসঙ্গ এ জীবনে তাকেই প্রয়োজন !
পেয়েও যেনো হয়নি পাওয়া ভালোবাসা তার-
তাইতো জমেছে হৃদয়ে অজস্র ব্যথার পাহাড়...
আপনাকে বাসি ভালো জগত সুন্দর বলে-
তাইতো বুঝিনি হায়রে প্রেম কিবা ভালোবাসা,
এখন তাকে আঁকি কবিতায় হেসে খেলে-
তার প্রত্যাবর্তনে হবে এ মন সুখী জাগে প্রত্যাশা !
সে হোক পরম সুখী পরমায়ু পাক জীবনে-
তার প্রতি উৎসর্গীত সকল কাব্য এ তপ্ত ভূবনে
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ