নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বিএনপি'র ফরম পূরণ সদস্য নবায়নের জরুরী বৈঠক।

নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বিএনপি'র ফরম পূরণ সদস্য নবায়নের জরুরী বৈঠক।
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বিএনপি'র ফরম পূরণ সদস্য নবায়নের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় ২৪শে জুলাই বিকাল ৩ ঘটিকার সময় বাইশারী ইউনিয়ন বিএনপির অফিসে। বান্দরবান জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজার ভাইয়ের নির্দেশক্রমে বিএনপি'র সদস্য ফরম পূরণ এবং বাইশারী ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে সদস্য নবায়নের এক জরুরী বৈঠকে বক্তব্য রাখেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব, আবদুল আলীম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব নুরুল আফছার সোহেল, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ। বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল করিম বান্টু সাধারণ সম্পাদক আবুল কালাম সহ বাইশারী ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ পুতুন আরো বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম হাবিবুর রহমান রনি। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হাকিম উপজেলা ছাত্র দলের মিজান সহ প্রমুখ। উক্ত প্রোগ্রাম শেষে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাইশারী ইউনিয়নে'র ৮নং ওয়ার্ড় আলী মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে'র মাঠ প্রাঙ্গণে। যুব ফুটবল একাডেমি সেভেন সেট অলিম্পিকের উদ্যেগে ফাইনাল ফুটবল খেলায় উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি