বোচাগঞ্জে ৪০পিছ নিষিদ্ধ টাপেন্টা ডল ট্যাবলেটসহ দুইজন গ্রে'ফ'তার !

বোচাগঞ্জে ৪০পিছ নিষিদ্ধ টাপেন্টা ডল ট্যাবলেটসহ দুইজন গ্রে'ফ'তার !
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯টার সময় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং-রনগাঁ ইউনিয়নের নাউয়াভিটা বাজার এলাকায় মা'দক বেচা কেনা হয়!এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার এর নির্দেশে এস আই ওসিম সঙ্গীয় ফোর্সসহ নাউয়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মা'দক বেচা কেনার অপরাধে শ্রীমহন্তপুর গ্রামের বসবাসকারী মৃতঃ আব্দুস সালামের পুত্র লিমন (২৫) ও একই গ্রামের বসবাসকারী আজগর আলীর পুত্র মোঃ শাকিল (২০)কে ৪০পিছ নিষিদ্ধ টাপেন্ডটা ডল ট্যাবলেট সহ গ্রেফ'তার করে। এ বিষয়ে থানায় মা'দক আইনে একটি মামলা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান