বোচাগঞ্জে নিলা রানী নামের একজন সনাতন ধর্মের মহিলাকে কু*পি*য়ে য*খ*ম!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়নের ওয়ার্ড নং-৫ মনিপুর গ্রামের বসবাসকারী নিলা রানী (৪৪) স্বামী মৃতঃ অনিত্র চন্দ্র রায়কে পূর্ব শত্রুতার জের ধরে কু*পি*য়ে য*খ*ম করেছে একই ইউনিয়নের বসবাসকারী মোঃ মোজাম্মেল হক এর তিন পুত্র সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তরিকুল রহমান, শরিফুল ইসলাম ও বাবুল রহমানের পুত্র মুন্না মর্মে অভিযোগ পাওয়া গেছে।
২৩জুলাই বুধবার বিকেল আনুমানিক ৬টার সময় নীলা রানী তার ফসলি জমি দেখে নিজ বাসায় আসার পথে উপরোক্ত ব্যক্তিরা নীলা রানীকে একা পেয়ে এই হা*ম*লা চালিয়েছে বলে আহত নিলা রাণীর পুত্র হৃদয় জানিয়েছে। নীলা রানী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান