দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নি'*হ'*ত!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ বুধবার ( ২৩ জুলাই) বিকাল সোয়া ৩ টায় দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পিক আপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সং*ঘ*র্ষে এ দূ*র্ঘ*ট*না ঘটে। এ ঘটনায় আ*হ*ত হয়েছেন আরেকজন! দূ*র্ঘ*ট*না*য় নিহত মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) বিরল উপজেলার ফুলবাড়ি কাঠিহারী এলাকার বাবুল হকের ছেলে। অপরদিকে আজ নিলফামারীর জেলার সৈয়দপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত ২০! নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় রেল ক্রসিং এর একটু দূরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক ও বাসের চালকসহ প্রায় ২০ জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেন। জানা গেছে, বাসটি রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ চালানো হয়। দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান