হাইকোর্টের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাইকোর্টের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মো. সেন্টু ইসলাম (৪৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবালগ্ন রাত সোয়া একটার দিকে কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহী আল-আমিন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আল-আমিন জানান, সেন্টু ইসলাম একজন ব্যবসায়ী ছিলেন। ওই রাতে তিনি কাকরাইলে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। ফেরার পথে লালবাগের দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সেন্টু সড়কে পড়ে গুরুতরভাবে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সেন্টুর মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারকে হস্তান্তর করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ