মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ‘স্বাস্থ্য বাতায়ন’-এর ১৬২৬৩ নম্বরে চার ধরনের সেবা

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ‘স্বাস্থ্য বাতায়ন’-এর ১৬২৬৩ নম্বরে চার ধরনের সেবা
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অন্তত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। সারা দেশে এ ঘটনা শোক ও মানসিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিক্ষার্থী, যারা বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক অভিভাবক আমাদের জানিয়েছেন, তাঁদের সন্তানেরা আতঙ্কিত ও অস্বাভাবিক আচরণ করছে। অনেকেই জানেন না, এখন কী করবেন। এ অবস্থায় আগের মতোই আমরা জরুরি স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছি।’

ডা. নিজাম উদ্দিন আহমেদ আরও জানান, দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো মুঠোফোন বা ল্যান্ডফোন থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চার ধরনের স্বাস্থ্যসেবা নেওয়া যাবে।

✅ ১. অ্যাম্বুলেন্স সেবাসংক্রান্ত তথ্য।

✅ ২. ব্লাড ব্যাংকের তথ্য।

✅ ৩. হাসপাতালের তথ্য।

✅ ৪. সরাসরি চিকিৎসক থেকে চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা পরামর্শ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ